
ফুলকি দাশ
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ৪র্থ বারের মত শপথ গ্রহণ করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।
শপথ গ্রহণ শেষে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শুরু করে জিইসি মোর ভূইয়া আবাসিক নিজ বাসা পর্যন্ত নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন চার বারের সাংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।
এ সময় নিজ বাসায় ফুলেল শুভেচছা বিনিময় করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ জাকারিয়া জকু, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস.এম.মামুন মিয়া, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সদস্য ও পরৈকোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ শাহাজান মিয়া, আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী এম হান্নান রহিম তালুকদার ও ৯নং পরৈকোড়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ ওমর সহ অসংখ্য নেতৃবৃন্দ।
ফুলেল শুভেচছা বিনিময় শেষে বিএনপির চেয়ারম্যান ও প্রধান মন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেল বার বার নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম ভাই’কে যেন মন্ত্রী সভায় স্থান দিয়ে জনপ্রিয়তার মূল্যায়ন ও আনোয়ারা-কর্ণফুলীকে নিয়ে যে স্বপ্ন মডেল হিসাবে রূপ দেওয়া সে স্বপ্ন যেন মন্ত্রী হয়ে বাস্তবতার রূপ দিতে পারে।