1. online@pratidinsomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@pratidinsomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

বিভিন্ন মাদ্রাসায় ইফতার বিতরণে ‘হৃদয়ের ডাক সংগঠন’-এর বিশেষ উদ্যোগ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪ বার

নিজস্ব প্রতিবেদক:

​”ইফতারের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মাদ্রাসায়”
পবিত্র মাহে রমজানে আর্তমানবতার সেবা ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘হৃদয়ের ডাক সংগঠন’। আসন্ন রমজান মাসে নগরীর বিভিন্ন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের লক্ষে এক বিশেষ প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত (২২শে ফেব্রুয়ারী’২৬ ইং) নগরীর কদমতলীস্থ ফলমণ্ডি (রেলওয়ে ম্যানস সুপার মার্কেট সংলগ্ন) এলাকার জনপ্রিয় দ্বীপ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। কদমতলী ফ্লাইওভার এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় সংগঠনের নেতৃবৃন্দ ও বিশেষ মেহমানরা ইফতার কর্মসূচির পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

সংগঠনের চেয়ারম্যান আর এস এম নিজাম উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান উপদেষ্টা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক লায়ন মোহাম্মদ আলী। সভায় উপস্থিত থেকে কর্মসূচির রূপরেখা তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হেলাল উদ্দীন নোমান।
​এছাড়াও আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করেন:
​সৈয়দ মোঃ মুন্না (পরিচালক)
​মোঃ আনিছুর রহমান (পরিচালক)
​সহ অত্র সংগঠনের অন্যান্য অতিথিবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।

সভায় উপস্থিত সকলের সুচিন্তিত মতামতের ভিত্তিতে চট্টগ্রামের বিভিন্ন হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় মানসম্মত ইফতার সামগ্রী বিতরণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা বলেন, “রমজান হলো ত্যাগের ও সহমর্মিতার মাস। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কিছুসংখ্যক শিক্ষার্থীর মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমাদের সংগঠনের সার্থকতা।”
​আলোচনা শেষে সংগঠনের সার্বিক সমৃদ্ধি এবং আসন্ন কর্মসূচি সফল করার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট