1. online@pratidinsomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@pratidinsomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

খবরের পাতার বাইরেও মানবতার ফেরিওয়ালা সাংবাদিকরা অবহেলিতদের পাশে ক্রাইম রিপোর্টার্স সোসাইটি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫ বার

এম.হান্নান রহিম তালুকদার

পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমাকে ধারণ করে সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সাংবাদিকদের শীর্ষ সংগঠন ‘জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি,চট্টগ্রাম বিভাগ,কেবল সংবাদ পরিবেশন নয়, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর নৈতিক তাগিদ থেকে মাসব্যাপী ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা করেছে সংগঠনটি,সম্প্রতি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে এই নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়,

সমাজের অবহেলিত মানুষের মুখে এক চিলতে হাসি ফোটানোর এই মহতী উদ্যোগে শামিল হন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ,আয়োজনে উপস্থিত থেকে এই মানবিক কার্যক্রমের নেতৃত্ব দেন জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের সভাপতি সৈয়দ মনির আহমদ এবং সাধারণ সম্পাদক অরুপ চন্দ্র।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দুল করিম খান ।,

অর্থ সম্পাদক নাহিদ ইসলাম, নির্বাহী সদস্য তুষার দাস এবং সদস্য জামসেদ হোসেন-সহ বিভাগীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি,সংযম ও মানবতার মহান শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের উচিত এই মাসে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সেই মানবিক দায়বদ্ধতা থেকেই প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি,

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের কাজ কেবল সমাজের নানা অসংগতি আর সংবাদ তুলে ধরাই নয়,একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণেও তাদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকা জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির অন্যতম অঙ্গীকার,আগামী দিনেও শিক্ষা,চিকিৎসা ও নানাবিধ মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে,

আয়োজক সূত্রে জানা যায়, মানবতার এই ক্ষুদ্র প্রয়াস শুধু একদিনের জন্যই নয়,বরং পুরো রমজান মাস জুড়েই চলমান থাকবে এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম,পাশাপাশি আগামী ১৫ রমজানের পর থেকে সমাজের চরম অসচ্ছল পরিবারগুলোর মুখে ঈদের হাসি ফোটাতে তাদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হবে।

এদিকে,বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে এমন অপ্রত্যাশিত সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুবিধাভোগীরা,তাঁরা কলম সৈনিকদের এই মহতী উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার বিনীত আহ্বান জানান।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হওয়া এই আয়োজনের সমাপ্তি ঘটে সমাজে শান্তি, সম্প্রীতি ও রমজানের পবিত্রতা বজায় রাখার উদাত্ত আহ্বানের মধ্য দিয়ে। সমাজের আয়না হিসেবে পরিচিত সাংবাদিকদের এই মানবিক পদচারণা নিঃসন্দেহে সমাজের অন্যান্য বিত্তবানদের জন্য এক অনুকরণীয় বার্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট